আসানসোলে নতুন রাস্তা ও স্কুল সংস্কারের শিলান্যাশ

সংবাদদাতা,দুর্গাপুরঃ রাজ্য সরকারের উদ্যোগে এবং এডিডিএর তরফে আসানসোল নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের রেল পার এলাকায় ডঃ বি সি রায় রোড থেকে ছাপড়িয়া মোড় পর্যন্ত রাস্তা নতুন রূপে সংস্কার ও নির্মাণের কাজের শিলান্যাস করা হয়েছে। এই উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত,আসানসোল নগর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক প্রমূখ। এই রাস্তা নির্মাণে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করা হবে।

অন্যদিকে, আসানসোল নগর নিগমের ৫২ নম্বর ওয়ার্ড এলাকায় বিধায়ক তহবিল উন্নয়ন প্রকল্পের আওতাধীন ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে শ্যামাদেবী প্রাথমিক স্কুলের নতুন রূপে সংস্কারের কাজের শিলান্যাস করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী মলয় ঘটক, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত সহ স্থানীয় পুরমাতা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *