সংবাদদাতা,দুর্গাপুরঃ শহর জুড়ে চলছে চলছে উন্নয়ন। কিন্তু,সেই কাজ করতে গিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। এর প্রতিবাদে প্রকৃতিপ্রেমীরা এবং বিভিন্ন সমাজসেবী সংস্থা সোচ্চার হয়েছে।যদিও এডিডিএর তরফে বলা হয়েছে রাস্তা নির্মাণের সময় কোনো গাছ কেটে ফেলে দেওয়া হয়নি,সেগুলি প্রতিস্থাপন করা হয়েছে। দুর্গাপুর শহরের পরিবেশ দূষণ ক্রমাগত বেড়ে চলেছে। তা নিয়ন্ত্রন করা যাচ্ছে না। এই অবস্থায় দুর্গাপুর পুরসভা এবার এক নতুন পদক্ষেপ নিয়েছে। পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন,শহরের দূষণ নিয়ন্ত্রনের জন্য অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এবার জাপানের মিয়াওয়াকি পদ্ধতিতে বনাঞ্চল তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। একটি বেসরকারী সংস্থার সহযোগিতায় শঙ্করপুরের ডাম্পিং ইয়ার্ডের কাছে ২ বিঘা জমির উপর ১ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে এই বনাঞ্চল তৈরী করতে সময় লাগবে ৬ মাস। এই বনাঞ্চলে ৬৬ প্রজাতির গাছ থাকবে। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তেওয়ারী ও ধর্মেন্দ্র যাদব,দুর্গাপুর ফরিদপুর ব্লকের সহসভাপতি স্বাধীন ঘোষ এবং বেসকরকারী সংস্থার আধিকারিকরা।
