কাজল মিত্র : বিজেপি নেতা এবং আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি নেতৃত্বে আজ বিজেপির পক্ষ থেকে আসানসোল উত্তর থানা কে এক স্মারকলিপি দেওয়া হয় এই বিষয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন যে কিছুদিন আগে আসানসোলের

রেলপার অঞ্চলে আর্থিক দুর্নীতি সামনে এসেছিল তার মুখ্য অভিযোগ টাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বর্তমানে একটি থানা তে রিমান্ডে আছে কিন্তু এখনো পর্যন্ত টাকা উদ্ধার করা হয়নি তিনি বলেন যে পুলিশ শুধু তাকে একখানা থেকে অন্য থানায় রিমান্ডে নিয়ে ঘোরাচ্ছে কিন্তু যারা গরীব মানুষ তাদের টাকা উদ্ধার করা হচ্ছে না তিনি টাকা উদ্ধারে দাবি জানান এর সাথে তিনি বলেন যে আসানসোল রেলওয়ে স্টেশন থেকে ব্রিজ সেই ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ তিনি সেই ব্রিজের মেরামতির দাবি জানান এবং আসানসোল অঞ্চলে ড্রাগের কারবার বন্ধ করার এবং এ কারবারের সাথে যুক্ত মানুষদের গ্রেপ্তার করা দাবি জানান তিনি বলেন পুলিশকে বাহাত্তর ঘন্টার সময় দেওয়া হচ্ছে যদি তার মধ্যে পুলিশ আইন মতো ব্যবস্থা না নেয় তাহলে বিজেপির পক্ষ থেকে আসানসোল উত্তর থানার সামনে লাগাতার আন্দোলন চলবে
