সূচনা হলো তিন দিনের নাট্যমেলা

সংবাদদাতা , অন্ডাল : উখরা কেবি হাইস্কুলের মুক্তমঞ্চে সূচনা হলো তিন দিনের নাট্যমেলা । “থিয়েটার নবোদয়” সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যায় প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে নাট্যমেলার সূচনা হয় । উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, উখড়া পুলিশ আউট পোস্টের আইসি শিউলি মন্ডল, সমাজকর্মী স্বর্ণালী দে সহ অন্যরা ।

প্রথম দিন শিশু-কিশোর নাটক “কলম” “ময়ূরাক্ষী” ও “সোনার কুড়ুল” নামে তিনটি নাটক মঞ্চস্থ হয় । তিনদিনে মোট ৯টি নাটক মঞ্চস্থ হবে । সংস্থার সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়াও বীরভূমের একাধিক নাটক দল নাট্যমেলায় যোগ দিয়েছে । নাটকের প্রচার ও প্রসারের জন্যই গত সাত বছর ধরে নাট্যমেলার আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *