আসানসোলের কুলটিতে পুকুর ভরাট করে দোকান তৈরির অভিযোগে নির্মাণ ভাঙার নির্দেশ আসানসোল পুরসভার!

কাজল মিত্র : – আসানসোলের কুলটি কলেজ মোড় সংলগ্ন জিটি রোডের ধারে পুনুড়ি মৌজার ৭৪০ দাগের ৯২ শতক জমি নিয়ে বিতর্ক।বোরো চেয়ারম্যান চৈতন্য মাজির অভিযোগ, এটি ছিল পুকুর; ভরাট করে মার্বেলের দোকান তৈরি করা হয়েছে।অভিযোগকারী পুরসভার বরো চেয়ারম্যান চৈতন্য মাজি বলেন, “পুরো জমিটি পুকুর ছিল। ভরাট করে নির্মাণ করা হয়েছে। আমরা পুকুর টি পুনরুদ্ধার চাই।” তিনি আসানসোল পুরসভার , বিএলআরও, থানা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।ঘটনার বিষয় নিয়ে একাধিকবার সরেজমিনে পরিদর্শন হয়েছে। কুলটি এস ডি এল আর ও,বিএলআরও, আসানসোল পুরসভার আধিকারিক ও পুলিশ পরিদর্শনে আসেন।

শনিবার বোরোচেয়ারম্যান চৈতন্য মাজি তার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তুলে ধরে বলেন পুরসভা অভিযোগের ভিত্তিতে তদন্তের পর পুরসভা সেই অভিযোগের ভিত্তিতে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেন আসানসোল পুরসভা!সেই ক্ষেত্রে ১৫দীনের সময় দেওয়া হয় নির্মাণ কারীদের জার নির্দেশ ১৮নভেম্বর তারপরে পুরসভার পক্ষ থেকে এই অবৈধ নির্মাণ ভাঙার পক্রিয়া করা হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *