কাজল মিত্র: পশ্চিমবঙ্গে SIR শুরু পর থেকে কাজের চাপে নাজেহাল হয়ে যাওয়ার অভিযোগ করছেন BLO-র। একাধিক জায়গায় কাজের চাপে BLO-দের মৃত্যুর অভিযোগ উঠছে। অনেক জায়গায় অতিরিক্ত চাপে BLO-রা ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাককে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ।তবে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের দেখা গেল এক অন্য চিত্র ।
এই ব্লকে ২০ দিনের মাথায় SIR এর কাজ সম্পূর্ণ করে নজির গড়লেন বিনীতাকুমারী নামক এক মহিলা। বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের ১১৫ নম্বর বুথের মহিলা বিএলও বিনীতা কুমারী প্রথম থেকেই কাজের উৎসাহ দেখিয়েছিলেন তিনি এবং
২০ দিনের মধ্যে ৭৩২জন ভোটারের SIR এর এনুমারেশন ফর্ম আপলোড করে কাজ সম্পন্ন করেন।

এরপরেই সালানপুর ব্লকের প্রথম মহিলা যিনি সর্বপ্রথম SIR এর এনুমারেশন ফর্ম আপলোড করেছেন। যার জন্য ওই বি এল ও মহিলার হাতে সালানপুর ব্লক প্রশাসনের তরফে পুরস্কৃত করা হয়েছে। একই সাথে দ্বিতীয় এক ব্যক্তিও ২১ দিনের মাথায় এই ফর্ম ফিলাপ সম্পূর্ণ করেন তাকেও পুরস্কৃত করাবে বলে জানান সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস। এদিন সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান বিভিন্ন এলাকায় বি এল ও দের কাজ করতে গেলে সমস্যা হলেও তারা তাদের কাজ নির্বিঘ্নে করে চলেছে। যার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ । তিনিও জানান যদি এখনো কোনো সমস্যা হয় তাহলে তারা ব্লক আধিকারিক অফিসে অবশ্যই জানাতে পারেন। তাদের সমস্যার কথা অবশ্যই শোনা হবে একই সাথে সাধারণ মানুষের কাছে আবেদন করেন তারা যত শীঘ্র পারেন এই SIR এর এনুমারেশন ফর্ম আপলোড করে জমা দেওয়ার জন্য ।
