কাজল মিত্র : শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, বাংলা বাঁচাও এমনই বার্তা সম্বলিত ব্যানার হাতে সিটু পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এদিন পদযাত্রা অনুষ্ঠিত হলো শিল্পাঞ্চল জামুরিয়ায়।
রবিবার এই পদযাত্রা জামুরিয়া পনিআটি ওয়াকসপ থেকে শুরু হয় এবং জামুড়িয়া বাজার হয়ে জামুরিয়া গ্রাম, আখলপুর ব্রিজ হয়ে শিবডাঙ্গা ও চাঁদামোর পরিক্রমা করে এই মিছিল।বাংলা বাঁচাও পদযাত্রায় সামনের সারিতে অংশগ্রহণ করেন, ডি ওয়াই এফা আই রাজ্য সাধারণ সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী, পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী
লাল ঝান্ডা হাতে বহু বাম কর্মী সমর্থক এদিন পদযাত্রায় অংশগ্রহণ করে এবং সকলের মুখ থেকে উঠে আসে বাংলা বাঁচানোর ডাক।

এ বিষয়ে ডি ওয়াই এফ আই এর রাজ্য সাধারণ সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী জানান, গোটা রাজ্য জুড়ে চলছে ধর্মের রাজনীতি। নির্বাচনের আগে যেসব দল, যেসব দলের প্রতিনিধিরা বেকার যুবকদের কাছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, সংবিধান রক্ষার কথা বলেছিল, সেইসব জনপ্রতিনিধিরা আজ মন্দির আর মসজিদ নিয়ে রাজনীতিতে ব্যাস্ত। সাধারণ মানুষের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতির কথা আজ আর মনে নেই সেইসব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিতের।অন্যদিকে সাধারণ মানুষের জন্য লড়াই করে পথে নামে বামফ্রন্ট। সে কারণেই কর্মসংস্থান থেকে ছাটাই এমনকি শহীদ হতে হয় বাম সমর্থকদের।তাই আজ আমরা সিটু পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কৃষক, খেতমজুর, মহিলা, যুব ও বস্তি সংগঠনের সহযোগিতায় বাংলা বাঁচানোর জন্য জেলা জুড়ে পদযাত্রায় নেমেছি ।

পাশাপাশি পদযাত্রায় উপস্থিত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি জানাই, আমাদের জেলায় কর্মসংস্থানের বড়ই অভাব। দিন দিন শিক্ষিত যুব সমাজকে বেকারত্ব সমস্যা গ্রাস করছে। এছাড়াও নারী নির্যাতন, কয়লা চুরি, বালিচুরির মতো ঘটনা দিনের পর দিন বাড়ছে। আর এই সমস্ত ঘটনার জন্য পুরোপুরি দায়ী বিজেপি এবং টিএমসি।
