বারাবনি পঞ্চায়েত সমিতি এলাকায় পথশ্রী প্রকল্পে একাধিক রাস্তার কাজের সূচনা করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়

কাজল মিত্র :- ভোটের আগে গ্রামীণ সড়ক পরিকাঠামো ঠিক করতে আরো জোর দিয়েছে রাজ্য সরকার। সেইমতো বারাবনি বিধানসভার বারাবনি পঞ্চায়েত সমিতি এলাকায় পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের প্রায় একাধিক কাজের সূচনা করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি বারাবনি ব্লকের মোট ১৪ টি রাস্তার কাজের সূচনা করেন।এদিন তিনি সবার প্রথম পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তার কাজ সূচনা করেন যার মধ্যে বারমুনডি কোলিয়ারি গেট হইতে কদম ধাওরা ভাইয়া আনন্দ উপাধ্যায় পুকুর পর্যন্ত ০.৬৭০ কিমি ঢালাই রাস্তা নির্মাণের কাজ রয়েছে যেটি করতে খরচ হবে ৩১ লক্ষ ৩৪ হাজার ২২৬ টাকা ।


অপর রাস্তাটি হল সেনরেল মোড় হইতে কপাটিয়া ধাওরা পর্যন্ত ৬০০ মিটার ঢালাই রাস্তা যা ২৮ লক্ষ ৭৯৬৬ টাকা ব্যয় করে নির্মাণ করা হবে।
সেখান থেকে নুনী গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের দুটি, ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি, জামগ্রাম পঞ্চায়েতের দুটি, দোমহানি গ্রাম পঞ্চায়েতের তিনটি, এবং বারাবনি গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা কাজ রয়েছে । প্রতিটি রাস্তায় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে একই সাথে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্যজুড়ে চলছে উন্নয়ন। আর এই উন্নয়নের জোয়ারের ধারা বারাবনি ব্লক জুড়ে দেখা মিলল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্পে আনুমানিক সাত কোটি টাকা ব্যয়ে বারাবনি ব্লক এলাকায় আটটি পঞ্চায়েতের মোট 14 টি রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হল আজ ।তিনি জানান মনে হয় না বারাবনি ব্লকে আরো কোন রাস্তা বাকি রয়েছে ,যদিও কোন রাস্তা বাকি রয়েছে সেগুলোকেও শীঘ্রই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে করা হবে।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ সহ পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন ব্যানার্জি,নুনীগ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *