আজ থেকে শুরু হল সালানপুর ব্লকে উন্নয়নের পাঁচালির ট্যাবলো গাড়ি,সূচনা করলেন বিধান উপাধ্যায়

কাজল মিত্র : রাজ্যে জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালীর ট্যাবল এর মাধ্যমে প্রচার ।সেইমত সালানপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে বৃহস্পতিবার উন্নয়নের পাঁচালির ১১টি ট্যাবলো গাড়ি সবুজ পতাকা দেখিয়ে গ্রামে গ্রামে প্রচারের জন্যে বের করা হল যার শুভ সূচনা করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।

তার সঙ্গে উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ ব্লকের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ কর্মীরা এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের প্রায় ১৫ বছরের জন কল্যাণ মূলক ৯৫ টি উন্নয়ন প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতে প্রচার গাড়ি রওনা করা হলো।বৃহস্পতিবার থেকেই এই প্রচার গাড়িগুলি সালানপুর ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় ঘুরবে ।প্রায় একমাস চলবে এই প্রচার কর্মসুচি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *