কাজল মিত্র: ঘটনার সম্বন্ধে জানা যায় গতকাল রাত্রে অর্থাৎ বুধবার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের শান্তি নগরের বাসিন্দা বিনয় শর্মা তার ছোট ভাই সঞ্জয় শর্মা বাড়িতে ঝগড়া করে তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। সে ট্রাকটি নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে বিনয় শর্মা অভিযোগ করেন তার ছোট ভাই ট্রাক থেকে এক কুইন্টাল রোড বিক্রি করে দিয়েছে এরপর ট্রাক নিয়ে পালাতে গিয়ে এই কান্ড করেছে, ঘটনার অভিযোগ করা হয়েছে নিয়ামতপুর ফাঁড়িতে। ঘটনার খবর ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গতকাল রাত্রে সঞ্জয় শর্মা ট্রাক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে এবং পাসে দুটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয় সাথে ড্রেন ভেঙে ট্রাকের চাকা ঢুকে যায় যার ফলে বড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় ট্রাক এবং ট্রাক চালক ।
