কাজল মিত্র/কুলটি: গোপন সূত্রে খবর পেয়ে লোহা (রড) বোঝাই একটি ট্রাক আটক করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনায় ট্রাকচালক সূর্য কান্ত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত চলবলপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। অভিযানে লোহা (রড) বোঝাই একটি ট্রাক আটক করা হয়। পাশাপাশি ট্রাকের চালক সূর্য কান্ত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
আজ ধৃত চালককে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, তদন্তের স্বার্থে ধৃত সূর্য কান্ত মণ্ডলকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
