কাজল মিত্র :- একদিন শান্তির স্বর্গ হিসেবে পরিচিত ছিল আজ সেই শহর অপরাধের ছায়ায় পরিপূর্ণ ।একের পর এক ঘটনা এই শহরের নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।পুলিশ আর আরপিএফ-এর তদন্তের নামে চলে কেবল নাটক। দোষীরা মুক্ত, নির্ভয়ে ঘুরে বেড়ায়, আর তদন্তের ফাইল চাপা পড়ে আমলাতন্ত্রের ধুলোয়।

এবার আবারো এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে গেল চিত্তরঞ্জন ৮৪ নম্বর রাস্তার ৩৪ -এ কোয়ার্টারে ।ঘটনার বিষয়ে জানাযায় যে সোমবার রাতের দিকে চিত্তরঞ্জনের ৮৪ নম্বর রাস্তায় এক বিয়ে বাড়ী ছিল যার বউভাতের অনুষ্ঠান ছিল ৮৫ নম্বর মাঠে ।যেখানে রীতিমত বিয়ের অনুষ্ঠানে লোকজনের ভীড় আর সেই সুযোগে ঠিক রাত্রি এগারোটা নাগাদ ৮৪ নম্বর রাস্তার ৩৪ – A বন্ধ কোয়ার্টারের তালা ভেঙ্গে কোয়ার্টারে রাখা কিছু জিনস পত্র ও কিছু টাকা নিয়ে পালায় চোরের দল।পরিবারের লোকজন যখন বিয়ে বাড়ি থেকে খাবার খেয়ে বাড়ির দিকে যায় তখন দেখে বাড়ির দরজার তালা ভাঙ্গা এবং বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র এলোমেলো হয়ে আছে ।তবে কিভাবে এত ভীড় ভারের মধ্যে চুরির ঘটনা ঘটে গেল তানিয়ে চিন্তিত এলাকা বাসী ।ঘটনার পর ছুটে আসে চিত্তরঞ্জন থানার পুলিশ ।ঘটনার তদন্ত শুরু করেছে ।
চুরি যাওয়া বাড়ির লোক জন জানান তারা বিয়ে বাড়ীতে এসেছেন নিমন্ত্রণ খেতে এই ফাঁকা কোয়াটারে তারা জিনিসপত্র রেখে বিয়ের অনুষ্ঠানে গেছিলেন
তবে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরে দেখেন বাড়ির দরজা ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো ।তারা জানায় নগদ আড়াই হাজার টাকা ও সামান্য সিটি গোল্ড এর মালা ও চুড়ি ছিল যা চোরেরা নিয়ে যায় । তবে বারংবার চুরির ঘটনা ঘটায় চিত্তরঞ্জনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।
