বারাবনি থানায় ফিরে পাওয়া অনুষ্ঠানে ৪০ টা চুরি যাওয়া মোবাইল ফেরত পেলেন মালিকরা

সংবাদদাতা,আসানসোল: হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ৪০ টা মোবাইল বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে সেগুলি মালিকদের হাতে তুলে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানা। শনিবার থানায় ফিরে পাওয়া কর্মসূচিতে মোবাইল গুলি মালিকদের ফেরত দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত, বারাবনি থানা ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। মোবাইল ফোন ফেরত পেয়ে নিরঞ্জন কোরা ও নন্দন রায়ের মতো অন্যান্য মালিকরাও এভাবে তাদের মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিসকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত জানান বারাবনি থানা এলাকার বিভিন্ন জায়গায় থেকে মোবাইল ফোন হারানোর জিডি হয়। জিডির পরিপ্রেক্ষিতে বারাবনি থানার পুলিশ ও সাইবার সেল এর সহযোগিতায় ফোনগুলো উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *