কাজল মিত্র : বাইকের সাথে পিকাপ ভেনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল দুই স্কুল পড়ুয়া।
ঘটনাটি বুধবার দুপুরে রূপনারায়ণপুরের মহাবীর কলোনি মোড়ে হয় ।ঘটনার পর ছুটে আসে আশেপাশের মানুষজন ।স্থানীয় সূত্রে খবর দুপুর প্রায় দু’টো নাগাদ আছড়া স্কুল থেকে একটি বাইকে করে দুই পড়ুয়া রূপনারায়ণপুরের দিকে সজোরে গাড়ি চালিয়ে আসছিল।বাইকটির গতি এতটাই ছিল মহাবীর কলোনি মোড়ে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ধাক্কার আঘাতে দুই পড়ুয়াই প্রায় কুড়ি ফুট দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই পড়ুয়াকে তড়িঘড়ি পিঠাইকেয়ার ই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।এদিকে, এই ঘটনায় এলাকায় পথ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ওই মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই সেখানে দ্রুত গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া জরুরি।
