ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই তৎপর প্রশাসন. নাকা চেকিং ডুবুদিহি চেক পোস্টে

কাজল মিত্র : ঝাড়খণ্ড, বিহার থেকে আসা চারচাকা গাড়ি ও মোটর বাইক থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। যাত্রীদের গন্তব্যের তথ‍্য সংগ্রহ করতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের।২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ টিম রাখা হয়েছে প্রতিটি চেকপোস্টে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার ডুবডিহি চেকপোস্ট, রুনাকুড়াঘাট চেকপোস্ট ও রূপনারায়নপুর ঝাড়খন্ড সীমানার চেকপোস্ট এলাকাগুলিতে শুরু করা হয়েছে কড়া নজরদারি ও নাকা চেকিং। প্রতিটি চেকপোষ্টেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে যাতায়াতকারী যানবাহনের কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি সন্দেহজনক জিনিসপত্র বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে টাকা মদ বা অন্য কোন কিছু সামগ্রী প্রবেশ রোধ করতেই এই বিশেষ নজরদারি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


এই বিষয়ে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সত্যব্রত ঘোষ জানিয়েছেন যে অন্যান্য বছরের মতন এই বছর নাকা চেকিংয়ের একই ব্যবস্থা রাখা হয়েছে। এটি হচ্ছে ডুবডি চেকপোস্ট পশ্চিম বর্ধমান জেলায় তিনটি চেকপোস্ট রয়েছে তার মধ্যে দুটি ইন্টার স্টেট ও একটি ইন্টার ডিস্ট্রিক্ট । স্টেট এর মধ্যে সবচেয়ে বড় নাকা হল এই ডুবুডি চেকপোস্ট চৌরঙ্গী ফাঁড়ির আন্ডারে রয়েছে । পশ্চিমবঙ্গের নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনারের বিশেষ বিশেষ টিম এইচ চেক পোস্টগুলোতে রাখা হয়েছে। তার মধ্যে এক্সাইজ, জেলা লোক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সবকিছুই রয়েছে। তিনি জানিয়েছেন আমাদের এই রাজ্যে পশ্চিম বর্ধমান জেলায় ২৩ শে এপ্রিল ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে তার জন্য চেকপোস্ট কুলিতে করা নজরদারি চলছে। মূলত আমরা যেগুলো দেখা হচ্ছে সেগুলি হল বাইরে থেকে অনুপ্রবেশ ও গাড়ির মধ্যে কোন অস্ত্রশস্ত্র লাঠি বা হিউজ পরিমাণ টাকা রয়েছে কিনা সেগুলো দেখা। তাছাড়া নির্বাচনের কাজে অবৈধ ব্যবহৃত কোন জিনিসপত্র আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *