ডুবুর্ডিহি চেকপোস্টে বিপুল পরিমাণ মদ উদ্ধার

কাজল মিত্র : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে নির্বাচন কে সামনে রেখে ইন্টারস্টেট নাকা তল্লাশি চলছে জোর কদমে!শনিবার ন্যাকা তল্লাশি তে ধরা পড়ল এক যুবক, আটক মিথিলেশ কুমার রাওয়ানি!পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে শনিবার ইন্টারস্টেট নাকা তল্লাশির সময় একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে।নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন এসএসটি মেজিস্ট্রেট, আবগারি দফতর, কেন্দ্রীয় বাহিনী এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ সদস্যরা। মোটরবাইক আরোহী যুবককে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঝাড়খণ্ড থেকে বরাকরের দিকে মদ নিয়ে যাওয়া হচ্ছিলো । যুবক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।আটক যুবকের নাম মিথিলেশ কুমার রাওয়ানি তিনি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নির্ষা এলাকার বাসিন্দা। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।নির্বাচনের আগে তল্লাশি কড়া নিরাপত্তা, সুষ্ঠ শান্তি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সচেস্ট রয়েছে প্রশাসন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *