সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েত এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়

কাজল মিত্র:-আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে বারাবনি বিধানসভা এলাকায়।সোমবার বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় আছড়া গ্রাম পঞ্চায়েতের পল্লীমঙ্গল হরিসাডি সহ আছড়া বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার সারলেন।এদিন জনসযোগ করতে প্রতিটি গ্রামে তৃণমূল প্রার্থী পৌঁছানো মাত্রই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন গ্রামের মানুষ জন সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে অভিভূত প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব- অভিযোগ শোনেন এবং উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।এদিনের এই বর্ণাঢ্য প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছায়ার মতো উপস্থিত ছিলেন একঝাঁক স্থানীয় নেতৃত্ব সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং।


প্রচার চলাকালীন তৃণমূল নেতৃত্ব জানান, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গেছে। এই উন্নয়নের নিরিখেই বারাবনি আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বিধান উপাধ্যায়।অন্যদিকে, প্রার্থীর এই নিবিড় জনসংযোগ বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।তিনি জানান এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে আর কিছু বাড়ী পাইনি এমন পরিবার আছে এবার জিতে সেই কাজ বাকি থাকবে ।গ্রামে গ্রামে রাস্তা,লাইট,নর্দমা সবই হয়েছে।তাছাড়া তিনি জানান এই এলাকায় আগুন লেগে গেলে আসানসোল থেকে দমকল আসতে অনেকটাই দেরি হয়ে যায় সেইজন্যে তিনি চেষ্টা করবেন এই এলাকায় একটি দমকল গাড়ি যাতে রাখা যায়।তিনি আগের বার চেষ্টা করেছিলেন আইটি আই কলেজে করার কিন্তু হয়নি এবার সেটা সম্পূর্ণ করবেন ।একই সাথে সালানপুর ব্লকে একটি কলেজ রয়েছে কিন্তু বারাবনি ব্লকে কলেজ নেই সেখানে একটি কলেজের ব্যবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *