কাজল মিত্র:- আসানসোল শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা হল হটন রোড। জি টি রোডের সংযোগস্থল থেকে এই রাস্তার দুদিকেই সারিবদ্ধ দোকান। এবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কর্তৃপক্ষ এই রাস্তার দু’ধারে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করলেন।
যদিও এর আগেও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করতে যাবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা বিফলে যায় ।তবে এবার রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহনের পর থেকেই দেওয়া হয়েছে কড়া হুশিয়ারি যেভাবে রেল স্টেশনের বাইরে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ করা হচ্ছে চালানো হচ্ছে বুলডোজার ঠিক সেইভাবেই আসানসোল কটন রোডের অবৈধ উচ্ছেদ অভিযান চালাতে চালানো হবে বুলডোজার ।

তারই জন্যে আসানসোল চেম্বার অফ কমার্সকে চিঠি দিয়ে জানানো হয়েছে এবং আগামীকাল অর্থাৎ ১৩ মে থেকে এলাকায় মাইকিং করে বিষয়টি সকলকে জানানো হবে। যাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিষয়টি আগেভাগে জানতে পারেন এবং সেই মতো নিজেরা ব্যবস্থা নিতে পারেন। এরপর ১৬ মে সকাল ১১ টা থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে কর্পোরেশন কর্তৃপক্ষ ওই চিঠিতে উল্লেখ করেছেন। মেয়রের স্বাক্ষর করা ওই চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দু’ধারে যত অবৈধ নির্মাণ আছে সবই উচ্ছেদের আওতায় পড়বে।যদিও আগেও একাধিকবার এই উদ্যোগ কর্পোরেশন কর্তৃপক্ষ নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হওয়ার আগেই থেমে গিয়েছিল। এবার ১৬ মে কি হয় সেদিকেই তাকিয়ে জনসাধারণ।
