নতুন বাইক শোরুম এর উদ্বোধন করতে এসে এলাকার মানুষের জন্যে কি বললেন নব নির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়

কাজল মিত্র :- সালনপুর ব্লক এর রূপনারায়ণপুর ডাবর মোড়ে একটি বাইকের শোরুম উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়।
মঙ্গলবার দুপুরে ভোলানাথ গোড়ায় এর তৃতীয় তম এই শোরুম এর ফিতা কেটে নারিকেল ফাটিয়ে উদ্বোধন করলেন অরিজিৎ বাবু ।তিনি এই অনুষ্ঠানে এসে বহু মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন ।তিনি বলেন এই বারাবনী ও সালানপুর বাসীর প্রত্যেকের আশীর্বাদ ও ভালবাসা পেয়ে আজ এই জায়গায় তাই সকলকে তিনি করজোড়ে প্রণাম করেন এবং বলেন বিধায়ক হওয়ার পর এই এলাকায় প্রথম উদ্বোধনে এসেই এলাকায় মানুষের এত জমায়েত তাতে তিনি আপ্লুত ।এদিন ফুলের তোড়া দিয়ে বিধায়ক মহাশয় কে অভ্যর্থনা জানান শোরুমের মালিক ভোলানাথ গরাই। কথা প্রসঙ্গে বিধায়ক জানান কাজ অনেক বাকি পনরো বছরে শুধু খেলা মেলা ও মুচ্ছর হয়েছে গ্রাম বাংলার মানুষের কোন উন্নত হয়নি মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে এই গ্রামের মানুষের আর্থিক উন্নতি ঘটানো ও সামাজিক উন্নতি ঘটানো এটাই প্রধান লক্ষ ।গ্রামে গ্রামে মানুষের কাঁচা বাড়ি পাঁকা বাড়িতে পরিণত করা ।গ্রামে গ্রামে পানীয় জলের সমস্যা দুর করা ।এবং প্রধান বিষয় হল বারাবনি বিধানসভা কেন্দ্রের বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়া ।যেসকল কারখানায় যুবকরা যা কাজ করে সেই অনুপাতে তাদের বেতন দেওয়া হয়না ।


এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আগামী দিনে ভয় মুক্ত বারাবনি ,ভয় মুক্ত সালানপুর এর মানুষ তৃপ্তি পেয়েছে সেটা যেন ঠিক থাকে সেই লক্ষ্যে এগিয়ে যাব ।হিন্দুস্থান কেবেলস নিয়ে তিনি জানান এই হিন্দুস্থান কেবেল্স এলাকার মানুষের হৃদয়ে আছে সেই বিষয় টা এতদিন কেন্দ্র সরকার কিছু করতে পারেনি কারণ তৎকালীন রাজ্যসরকার এর প্রতিবন্ধকতা না বিপরীত মেরুতে চলার চেষ্টা করেছে ।তাই এখন কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এর যৌথ প্রয়াসে কিভাবে এই এলাকায় নতুন শিল্প আনা যায় তার চেষ্টা চালাবেন । তাছাড়া পানীয় জল নিয়ে তিনি বলেন ভয়ঙ্কর সমস্যা রয়েছে তবে মাননীয় প্রধানমন্ত্রী জল মিশন প্রকল্পে বারাবনি বিধান সভার প্রতিটি গ্রামে জল পৌঁছে দেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *