আসানসোল, কাজল মিত্র: বিধানসভা নির্বাচনের মন্ত্রী সভা ও বিধায়ক গঠনের পর পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক সারলেন জেলাশাসক এস পোন্নবলম।এদিনের এই বৈঠকে,পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভার
মধ্যে ৬ বিধায়ক ও এক মন্ত্রী উপস্থিত ছিলেন তারা হলেন কুলটি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বারাবনি বিধায়ক অরিজিৎ রায়, জামুড়িয়া বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, রানীগঞ্জ বিধায়ক পার্থ ঘোষ, দুর্গাপুর পূর্ব চন্দ্র শেখর ব্যানার্জি ,দুর্গাপুর পশ্চিম লক্ষ্মণ ঘরুই ,নারী শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিলেন ।

এই বৈঠকে মন্ত্রী অগ্নীমিত্রা
পাল জানান যে প্রতিটি দফতরের আধিকারিক দের নিয়ে বৈঠক করা হয় যেখানে এলাকার মূল সমস্যা পানীয় জল ,রাস্তা ,স্যানিটেশন , ছাড়াও কেন্দ্র সরকার এর যেসকল প্রকল্প রয়েছে সেই বিষয়ে আলোচনা হয় ।তিনি জানান এতদিন তৃণমূলের সরকার যেভাবে জল মিশন নিয়ে দুর্নীতি করেছে তা এবারে দুর হবে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছাবে, একইসাথে অবৈধ ভাবে যারা সরকারি জমি দখল দারি করে বসে আছে তাদের সরানো হবে সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ।তিনি পৌরসভা নিয়ে জানান পনেরো বছর ধরে কোন পুরসভায় কোন উন্নয়নের কাজ হয়নি , টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু কোন মনিটরিং হয়নি ,কাজ ঠিক ঠাক হচ্ছে কিনা আমরা জানতে চেয়েছি কিন্তু আমাদের দেখানো হয়নি।পথশ্রী প্রকল্পে যে রাস্তার কাজ হয়েছে তার হিসাব কোথায় আমরা ,জানতে চায় জল জীবন মিশনের যা কাজ হয়েছে সেগুলো আমরা জানতে চাই আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই কিন্তু আমাদের ডাকা হয়নি ।

আজকে যদি আমাদের সাতটা তৃণমূলের দুটি বিধায়ক থাকতেন আমরা নিশ্চয়ই তাদের ডাকতাম কিন্তু তারা তো আমাদের ডাকতেন না ।তাই এখন সবকা সাথ সাবকা বিকাশ ডবল ইঞ্জিন এর সরকার হয়ে গেছে কাজে আর কোন বাধা থাকবে না ।তিনি জানান পৌরসভা এলাকায় যেসকল অবৈধ নির্মাণ রয়েছে সেগুলো দেখা হবে ।রাস্তার দুপাশে পার্কিং করা যাবেনা একপাশে বৈধ পার্কিং করতে হবে ।আসানসোল পৌর কর্পোরেশনের অবৈধ হোডিং খুলে ফেলতে হবে ।তাছাড়া জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকা কালীন আসানসোলে একটি পার্কিংয়ের বিল্ডিং পাস করা হয়েছিল কিন্তু সেটি অবৈধভাবে মার্কেট কমপ্লেক্স করা হয়েছে সেটির কাজ আপাতত বন্ধ করা হয়েছে ।তিনি সরাসরি অবৈধ কাজ বন্ধ করার জন্যে জানান কোন অবৈধ বালি ,পাথর কয়লা তুলতে দেওয়া যাবেনা ।
