কাজল মিত্র :- ঘটনাটি কুলটি থানার অন্তর্গত বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবরডিহি চেকপোস্ট এলাকায়। স পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডুবরডিহি চেকপোস্টে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে কর্মরত ছিলেন রমেন সাহা। গভীর রাতে ঝাড়খণ্ডের দিক থেকে একটি অত্যন্ত দ্রুতগামী পিকআপ ভ্যান আসানসোলের দিকে আসছিল। চেকপোস্টের কাছে গাড়িটি সজোরে কর্তব্যরত রমেন সাহাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়।
দুর্ঘটনাটি নজরে আসতেই চেকপোস্টে মোতায়েন অন্যান্য পুলিশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রমেন সাহাকে উদ্ধার করেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের বক্তব্য “ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। বাংলা ঝাড়খণ্ড সীমানা এবং চেকপোস্টের আশেপাশের সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
এই ঘটনার পর থেকে ডুবরডিহি চেকপোস্ট এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। একজন কর্তব্যপরায়ণ সিভিক ভলান্টিয়ারের এভাবে আকস্মিক মৃত্যুতে সহকর্মী এবং স্থানীয় বাসিন্দারা গভীরভাবে শোকাহত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ডুবরডিহি চেকপোস্ট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত এক সিভিক ভলেন্টিয়ার
