অন্ডাল : সিআইএসএফ ইউনিট ডিএসটিপিএস অন্ডাল -এর পক্ষ থেকে “সানডেজ অন সাইকেল” কর্মসূচির মাধ্যমে এক সাইকেল র্যালি করা হয়।

২৪ মে ২০২৬ তারিখে ফিট ইন্ডিয়া মুভমেন্টের অন্তর্ভুক্ত “সানডেজ অন সাইকেল” কর্মসূচির ৭৫তম এডিশনের আওতায় একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে সিআইএসএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট অমিত কুমার, অন্যান্য সদস্য এবং শিশুরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
র্যালির মূল উদ্দেশ্য ছিল মানুষকে সুস্থ, ফিট এবং প্রাণবন্ত রাখা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইউনিটের মেইন গেট থেকে শুরু করে আশেপাশের গ্রামগুলিতে সাইকেল যাত্রা সম্পন্ন করে, যার মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
