আসানসোল, কাজল মিত্র : প্রচণ্ড গরমে রক্ত সংকট মেটাতে
শিয়াকুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সিয়াকুলবেড়িয়া ক্লাব প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত এই শিবিরে আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহায়তায় মোট ৩০ ইউনিট রক্ত সংগ্রহ করে। প্রতি বছর গ্রীষ্মকালে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দেয়।

সেই সংকট মোকাবিলায় সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। এক ইউনিট রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে— এই সচেতনতার বার্তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে। শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএসের জেলা কমিটির সদস্য অভিজিৎ মজুমদার এবং কল্যা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা বাদল পাতর- , উত্তম সেন ,সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন শিয়াকুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতির যুব সদস্য পঙ্কজ মণ্ডল, সনৎ ভান্ডারী, পাপাই ভান্ডারী, তাতাই ভান্ডারী, দীপঙ্কর দাঁ, তন্ময় মিশ্র, রাকেশ মিশ্র, রাজা মিশ্র, নয়ন ভান্ডারী, বিশ্বজিৎ ভান্ডারী-সহ আরও অনেকে।
