কাজল মিত্র : রাতের রক্তাক্ত সংঘর্ষের রেশ, কাটতে না কাটতেই আবারও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শতাধিক গ্রামবাসী ।
তাদের অভিযোগ শুক্রবার গভীর রাতে আছড়ায় , দুটি পিকআপ ভ্যান থেকে মালপত্র নামানো নিয়ে প্রশ্ন তুলতেই তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়।
কার ফলে দশ জন কর্মী সমর্থকদ গুরুতর আহত হয় ।তবে তাদের অভিযোগ এই ঘটনার পর এখনও দুষ্কৃতীর অধরা তাদের অবিলম্বে গ্রেফতার এর দাবি জানিয়ে এই প্রতিবাদ ।
ঘটনার পর রুপনারায়নপুরে ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে ঘটনার জেরে দুই পক্ষরেই গুরুতর যখম হয়।থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কথা জানিয়েছে।
রাতের সেই ঘটনার জেরেই শুক্রবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। অবরোধকারীদের মধ্যে কয়েকজনের বক্তব্য, নির্বাচনের সময় বিধায়ক অরিজিৎ রায়ের হয়ে কাজ করার পরও এলাকায় নিরাপত্তাহীনতার অভিযোগ রয়ে গিয়েছে। যদিও এই মন্তব্যের বিষয়ে বিধায়ক বা তাঁর পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
