কাজল মিত্র : মঙ্গলবার পুঁচড়া ভগবান মহাবীর দিগম্বর জৈন সরকার হাই স্কুলে গোল্ডেন জুবিলী সেলিব্রেশন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।যেখানে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় ও বিশিষ্ট সমাজসেবী অমল রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় বলেন,

৫০বছর পূর্তি উপলক্ষে এই রক্তদান শিবিরে বিদ্যালয়ের প্রাক্তনীরা থেকে শুরু করে অভিভাবক,শিক্ষক শিক্ষিকারা ও সাধারণ মানুষ রক্তদান করার জন্য এগিয়ে আসেন।রক্তসংগ্রহ করেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক। প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন এই শিবির থেকে। রক্তদাতাদের হাতে শংসাপত্র ও কলম তুলে দেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকীরা। বিধায়ক জানান, ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি। বিদ্যালয়ের উন্নয়নমূলক ও উন্নত পরিষেবা মূলক কাজে তিনি সর্বদা বিদ্যালয়ের পাশে রয়েছে।
