টাকা না পেয়ে ক্ষোভ, বরাকর রোড অবরোধ করে বিক্ষোভ মহিলাদের

কুলটি / কাজল মিত্র :- প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা অ্যাকাউন্টে না আসায় ক্ষোভে ফেটে পড়লেন রামনগরের মহিলারা। শনিবার কুলটি থানার কল্যাণেশ্বরী-বরাকর রোডের রামনগর মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।বিক্ষোভকারীদের বক্তব্য, বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। সেই আশায় কুলটি সহ পশ্চিম বর্ধমানের বহু মহিলা ফর্ম ফিলাপ করেছিলেন। কারও কারও টাকা ঢুকলেও রামনগরের অধিকাংশ আবেদনকারীর অ্যাকাউন্ট এখনও ফাঁকা।

তাঁদের আরও অভিযোগ, প্রশাসনের কাছে গেলে সঠিক কোনও জবাব পাওয়া যাচ্ছে না। কবে টাকা ঢুকবে তা কেউ বলতে পারছে না। বাধ্য হয়েই এদিন তাঁরা পথ অবরোধের সিদ্ধান্ত নেন।প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলায় ওই রাস্তায় যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভরত মহিলারা সাফ জানিয়ে দেন, অবিলম্বে যোগ্য সকলের টাকা না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *