কাজল মিত্র, সালানপুর, ২৭ আগস্ট: বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে বৃহস্পতিবার সালানপুরে বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা। সালানপুর ৩ নম্বর এবং ৪ নম্বর মন্ডলের যৌথ উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।দলীয় সূত্রে জানা গেছে, র্যালিটি সালানপুরের সামডি,থেকে শুরু হয়ে আছরা হয়ে রূপনারায়ণপুর বিধায়কের পার্টি অফিসে এসে শেষ হয়। র্যালিতে প্রায় ২০০ থেকে আড়াইশো বাইক অংশ নেয় বলে দাবি আয়োজকদের।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার যুব মোর্চার কনভেনর সুপ্রিয় রায়, কো-কনভেনর সুকান্ত ভট্টাচার্য, ৩ নম্বর মন্ডল সভাপতি বাপি লো, ৪ নম্বর মন্ডল সভাপতি রূপেশ দা এবং মন্ডল-৪ এর কার্যকর্তা রাজেশ গোলদার সহ অন্যান্য কর্মীরা।
র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কনভেনর সুপ্রিয় রায় বলেন, “এই সাফল্যের জন্য আমি বাপি দা, রূপেশ দা এবং বারাবনি বিধানসভার সমস্ত কার্যকর্তাদের ধন্যবাদ জানাই।”
যুব মোর্চার মন্ডল তিন এর সভাপতি বাপি লো জানান জেলা নেতৃত্বের নির্দেশেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।
“জেলা থেকে যুব মোর্চার পক্ষ থেকে যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেই নির্দেশ পালন করে চলছি। অন্যান্য মন্ডল হয়তো এখনও নির্দেশ পায়নি, হয়তো আগামী দিনে পাবে,”
এই বিষয়ে মন্ডল চার এর যুব সভাপতি রাজেশ গোলদার বলেন,
বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে আজকের এই বাইক রেলি
“আমাদের তিন ও চার এর মন্ডল একই লাগোয়া, তাই আমাদেরটা একসাথে করা হয়েছে।বাকি মন্ডল এর কর্মীরাও করবে।
র্যালি শেষে “ভারত মাতা কি জয়” এবং “জয় শ্রীরাম” স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
