বর্ষায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা চালকের

কাজল মিত্র, : বৃষ্টি ভেজা রাতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেল একটি চারচাকা গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির চালক নিঘা-র বাসিন্দা। তিনি কোনও পেমেন্ট নিতে এসেছিলেন। সেই সময় রাস্তায় একজনকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত ঘটনা বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়। তিনি জানান, “আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম গাড়িটা উল্টে পড়ে আছে। ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে, সে সুস্থ আছে।”

পুলিশ সূত্রে খবর, চালকের অবস্থা স্থিতিশীল, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এসে গাড়িটিকে উদ্ধারের কাজ শুরু করেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকল চালককে বর্ষার সময় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আবেদন জানিয়েছেন অভিজিৎ রায়। তিনি বলেন, “বর্ষার সময় সতর্কতার সঙ্গে ড্রাইভ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *