নিজস্ব সংবাদদাতা, কাজল মিত্র আছড়া (আসানসোল): ২৭শে আগস্ট, ২০২৬ : ডাক পরিষেবা ও আর্থিক সাক্ষরতার বার্তা নিয়ে বৃহষ্পতিবার আসানসোল ডিভিশনের উদ্যোগে আছড়া শাখা ডাকঘর সংলগ্ন আছড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘ডাক মেলা ২০২৬’।
এদিনের মেলার প্রধান আয়োজক ছিলেন আসানসোল ১ম সাব-ডিভিশনের ASPOs শ্রী কৌশিক রায়। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনী বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অরিজিৎ রায়ের পিতা শ্রী অমল রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের SSPOs শ্রী দেবরাজ শেট্টি এবং আসানসোল ২য় সাব-ডিভিশনের IP শ্রী সম্রাট সেনগুপ্ত সহ ডাক বিভাগের অন্যান্য আধিকারিকরা।

মেলার মূল লক্ষ্য ছিল গ্রামীণ মানুষকে ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প এবং নাগরিক-কেন্দ্রিক পরিষেবা সম্পর্কে সচেতন করা। এদিন মেলা প্রাঙ্গণে ৫ বছরের কম বয়সী শিশুদের আধার নথিভুক্তিকরণ এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের e-KYC পরিষেবা প্রদান করা হয়। এর ফলে স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হন।
এদিনের অনুষ্ঠানে ডাক জীবন বীমা অর্থাৎ PLI এবং গ্রামীণ ডাক জীবন বীমা RPLI-এর সুবিধা নিয়ে বিশেষ প্রচার অভিযান চালানো হয়। সাধারণ মানুষকে জীবনবিমার প্রয়োজনীয়তা এবং পরিবারের আর্থিক সুরক্ষায় এর গুরুত্ব বোঝানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে SSA এবং PLI/RPLI-এর গ্রাহকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের হাতে সার্টিফিকেট, ট্রফি, SSA পাসবুক এবং বীমার শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা।
ডাক বিভাগের আধিকারিকরা জানান, এই ধরনের মেলার মাধ্যমে সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
