আসানসোল : – পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সক্রিয় সহযোগিতায় নানান সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে ‘বাংলা দিবস’ উদযাপিত হল পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা শাসক এস পোন্নমবলম, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,সহ আরও অনেকেই।
বাংলা দিবস’ উদযাপিত হল আসানসোলে
