নতুন কমিউনিটি হলের শিলান্যাস

সংবাদদাতা,আসানসোলঃ শনিবার হীরাপুরে নতুন একটি কমিউনিটি হলের শিলান্যাস হল। এই উপলক্ষ্যে হিরাপুর থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত,আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক প্রমূখ।

শনিবার বিকেলে ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে কমিউনিটি হলের শিলান্যাস করেন মন্ত্রী মলয় ঘটক। এখানে এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত বলেন,আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকল্পে উন্নয়নমূলক একাধিক কাজ চলছে। এখানে একটি কমিউনিটি হল গড়ার দাবি ছিল। তাই এদিন সেই কাজের সূচনা হল। এটি নির্মাণে এডিডিএর তরফে ২০ লক্ষ টাকা ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *