ডি ভি সি মোড়ে বসলো ঠান্ডা পানীয় জলের মেশিন

সংবাদদাতা, দুর্গাপুর: প্রচণ্ড গরমে রাস্তায় বের হয়ে সাধারণ মানুষ যাতে একটু ঠান্ডা পানীয় জল পান করতে পারে, সেই লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ডি ভি সি মোড়ে বসানো হল ঠান্ডা পানীয় জলের একটি মেশিন। এটির উদ্বোধন করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। উপস্থিত ছিলেন মুচিপাড়া ট্রাফিকের ওসি সতীনাথ শীল সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

এসিপি রাজকুমার মালাকার বলেন,”তীব্র দাবদহে ডিভিসি মোড়ে পানীয় জল পেতে সমস্যা হয়। সমস্যার মুখে পড়তে হয় ট্রাফিক কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও। এই কথা মাথায় রেখে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পানীয় জলের
একটি মেশিন এখানে বসানো হয়েছে। তিনি ওই সংস্থাকে এর জন্য কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *