সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার দুর্গাপুর পুরসভার ১১ নং ওয়ার্ডের বাউড়ি পাড়া এলাকায় নবনির্মিত একটি রাস্তার উদ্বোধন হয়। উল্লেখ্য, বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ এর এলাকা উন্নয়ন তহবিলের ( ৫৯৯০৩৪ টাকা) আর্থিক আনুকূল্যে নব নির্মিত রাস্তার উদ্বোধন হয়।
এখানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, রাজ্যের মন্ত্রী ( পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায়) প্রদীপ মজুমদার, ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জী, প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার সহ অন্যরা। দীর্ঘকালের দাবি থাকা এই রাস্তাটি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন এলাকাবাসী।
১১ নং ওয়ার্ডে নতুন রাস্তার উদ্বোধন
