আসানসোলে পালিত হল কবি প্রণাম

সংবাদদাতা, আসানসোলঃ – রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ২৫ শে বৈশাখ পালিত হল আসানসোলও। পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় আসানসোল যুব আবাস ম্যারেজ হলে “কবি প্রণাম” অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন জেলা শাসক শ্রী পোন্নমবলম, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), সঞ্জয় পাল, পিডি,ডিআরডিসি ইন্দ্রদেব ভট্টাচার্য্য, মহকুমা শাসক, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, কালচারাল সেক্রেটারী আসানসোল সংস্কৃতি মঞ্চ, দীপক তলাপাত্র, ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, পশ্চিম বর্ধমান, নরেন্দ্র নাথ দত্ত এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল, বৈশাখী ব্যানার্জী, কর্মাধ্যক্ষা, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া দপ্তর প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *