দুর্গাপুরে পালিত হল কবি প্রনাম

সংবাদদাতা,দুর্গাপুর : – শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ও দুর্গাপুর প্রশাসনের সহযোগিতায়। দুর্গাপুর পুরসভার ড.বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী,এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী,পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তেওয়ারি,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য,দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডেপুটি সুপার সরুপা ভট্টাচার্য্য,দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *