পানীয় জলের দাবিতে কুলটিতে পথ অবরোধ এলাকাবাসীর, ঘটনাস্থলে পুলিশ

কাজল মিত্র : আসানসোল পৌরনিগমের কুলটির ওয়ার্ড নং ৬৪ এবং ৭১ নম্বর ওয়ার্ডে অর্থাৎ কুলটির বি.এন.আর এলাকার GT রোডের দু’পাশে গত দু’দিন ধরে পানীয় জলের সমস্যার কারণে স্থানীয় বাসিন্দারা আজ দুপুর ২টায় বরাকর-আসানসোল জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধের ফলে রাস্তার দু’পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়
ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে।

এ সময় অবরোধকারী স্থানীয় মানুষজন স্থানীয় কাউন্সিলরকে ঘটনাস্থলে ডাকার দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত কাউন্সিলরের প্রতিনিধি কৃষ্ণা প্রসাদ আশ্বাস দেন যে, কিছু কারিগরি ত্রুটির কারণে জলের চাপ কমে যাওয়ায় জল সরবরাহ ব্যাহত হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে, এই আশ্বাসের পরে অবরোধ তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *