জেলার পাশাপাশি সালানপুর ব্লকেও শুরু হলো বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম বিলি

কাজল মিত্র : এদিন ব্লক কার্যালয় থেকে সমস্ত বিএলও কর্মীরা নির্বাচন কমিশন এর দেওয়া সকল কিট সংগ্রহ করে বাড়ি বাড়ি ফর্ম বিলি করার কাজ শুরু হল আর এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের বি এল এ রাও উপস্থিত রয়েছেন যদিও এই ফর্ম বিলি প্রক্রিয়া তে এখন ও পর্যন্ত কোন রকম সমস্যা নেই বলেই জানাচ্ছেন বিএলও কর্মীরা

তবে এই বিষয়ে সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্চন বিশ্বাস জানিয়েছেন আজ থেকে পশ্চিমবঙ্গ এর সাথে সাথে আমাদের ব্লকে ও এই এস আয় আর এর কাজ শুরু হচ্ছে আমদের ব্লক থেকে সকল বি এল ও দের এস আয় আর কিট দেওয়া হয়েছে তারা প্রতিটি বাড়ি বাড়ি যাবেন এবং ফর্ম বিতরন করবেন আপনারা নেই ফর্ম ফিলাপ করে বি এল এ ও কি জমা দেবেন আপনাদের কোনরকম আতঙ্কিত হবার কারণ নেই আমরা ব্লকের তরফে থেকে আপনাদের সাথে রয়েছি তাছাড়া যেকোন অসুবিধার জন্যে আমাদের ব্লকে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে যার নম্বর 0341 -2530051 এছাড়াও সালানপুর ব্লকের প্রতিটি পঞ্চায়েতেও একটি করে হেল্প ডেক্স করা হয়েছে । সেখান থেকেও আপনারা সাহায্য নিতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *