অন্ডাল : আজ ৪ঠা নভেম্বর শুরু হয়ে গেল SIR এর এন্যুমারেশন ফর্ম বিলি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে BLO রা। বাড়ি বাড়ি গিয়ে এন্যুমারেশন ফর্ম বিলি। আমাদের ক্যামেরায় ধরা পড়ল অন্ডাল নর্থবাজারে BLO দের ফর্ম বিলি করার দৃশ্য। অন্ডাল নর্থবাজারে বাসিন্দা সান্তনা বোস জানান যে আজ বিএলওরা এসেছিলেন এবং আমাদেরকে ফর্ম দিয়ে গেলেন এবং বলে গেলেন যে আপনারা সঠিক ভাবে এন্যুমারেশন ফর্মটা পুরন করবেন যদি কোথাও অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং বলে গেলেন ১১ই নভেম্বরের পরে যে কোনো দিন এসে ফর্মগুলো জমা নিয়ে যাবে।

BLO গোকুলা নন্দ ঠাকুর জানান যে এস আই আর এর জন্য এন্যুমারেশন ফর্ম বিল করার সিডিউল অনুযায়ী ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে দেওয়া যাবে। এবং ১১ই নভেম্বরের পর থেকে আমরা সেই ফর্মগুলি আবার সংগ্রহ করব প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে। যেহেতু আমাদের কাছে সংগ্রহ করার তারিখ এখনো পর্যন্ত আসেনি। এলেই আমরা ওই তারিখ থেকে ফর্ম গুলি সংগ্রহ করে হবে । সেক্ষেত্রে যখন আমরা এন্যুমারেশন ফর্ম জমা নেব সেক্ষেত্রে যদি ফর্মে কোন ভুল থাকে সেগুলোকে আমরা ঠিক করে তার মধ্যে ইনিশিয়াল করে আমরা সেই কপি জমা নেব। প্রতিটি বাড়ির ক্ষেত্রে দুটি করে ফর্ম দেওয়া হবে একটি ফর্ম আমরা জমা নেব আর একটি ফর্ম আমরা ভোটারদেরকে রিসিভ কপি হিসেবে দিয়ে দেবে।
