জামুরিয়ার শিল্প তালুকে রাস্তার শিলান্যাসে খুশি শিল্পপতিরা

সংবাদদাতা,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলার দুই গুরুত্বপূর্ণ শহর আসানসোল ও দুর্গাপুরের সার্বিক উন্নয়নে বিশেষ জোর দিয়ে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বিভিন্ন এলাকায় চলছে একের এক উন্নয়ন মূলক কাজ। সেই ধারা বজায় রেখেই এবার জামুরিয়া বিধানসভার অন্তর্গত তপসি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কুনুস্তরিয়ার শিল্প তালুকে একটি নতুন রাস্তা নির্মাণ এবং নিকাশি নালা ও কালভার্ট নির্মাণের শিলান্যাস করা হল। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত, জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং, রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি হবে। শিল্প তালুকের নতুন রাস্তা নির্মাণের খবরে খুশি হয়েছেন ওই এলাকার বিভিন্ন শিল্পপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *