যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এক যুবতী গ্রেফতার

সংবাদদাতা,আসানসোল: কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডে যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় এক যুবতী কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবতীর নাম পাম্মি শর্মা, সে মৃতের সহকর্মী ছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে বুধবার নিয়ামতপুর ফাঁড়িতে ডেকে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৪ জুন রাতে কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম দেবজ্যোতি সিং। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পাম্মি শর্মাকে গ্রেফতার করা হয়েছে। পাম্মি যুবকের সহকর্মী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *