২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

সংবাদদাতা,আসানসোলঃ রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ এক বাংসরিক কর্মসূচী হয়ে উঠেছে কলকাতার ধর্মতলায় ২১ শে জুলাইয়ের সমাবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাবেশে কি বলেন তা নিয়ে দলের কর্মী মহলে কৌতুহল থাকে। এবারও সেই ২১ শে জুলাই আসতে চলেছে। তাই, তৃণমূলের সমস্ত শাখা স্তরে তার প্রস্তুতি চলছে। যেমন দেখা গেল শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার পক্ষ থেকে আসানসোলের রাহা লেনে জেলা কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ২১ শে জুলাই শহীদ স্মরণে “ধর্মতলা চলো”

কর্মসূচি সফল করার লক্ষ্যে এই সভায় আসানসোল মহকুমার চক্রগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত ছিলেন রানিগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল উত্তর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা ক্রীড়া দফতরের মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি, জেলা তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অধীর গুপ্ত (বাবুয়া দা) সহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভানেত্রী দেবারতি সিনহা,কার্যকরী সভাপতি সৈয়দ আশিক আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *