পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার লক্ষ্যে পদযাত্রা দূর্গাপুর সাব ট্র্যাফিক গার্ডের

সংবাদদাতা, দুর্গাপুর : ছোট,বড় গাড়ির চালক থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষকে পথ নিরাপত্তা দিতে দিন- রাত, রোদ,ঝড়,বৃষ্টিতে ভিজে নিজেদের কর্তব্য পালন করেন ট্রাফিকের লোকেরা। এর পাশাপাশি গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে পথ দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে, সারা বছর ধরেই ” সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মাধ্যমে সমস্ত গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করা। সকালের কাছে ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলার আবেদন জানান। এছাড়াও, রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা যাবে না, তা নিয়ে লাগাতার প্রচার। এর একটাই কারণ, যাতে করে কোন পথ দূর্ঘটনায় একটি মানুষেরও মৃত্যু না হয়। তার পরেও, মানুষ কতটা সচেতন হয়েছে , তা বলার সময় এখনও আসেনি ‌।

কারণ প্রতি দিনই , কোন না কোন জায়গায় পথ দূর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। তাই, পথ দূর্ঘটনায় মানুষের মৃত্যু আটকাতে এবং ট্রাফিক আইন নিয়ে সচেতনতা গড়ে তুলতে , ১ থেকে ৭ ই জুলাই শুরু হয়েছে, A.D.P.C.- ট্রাফিকের পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি । সেই মতো, গত ৩ রা জুলাই বৃহস্পতিবার সকালে A.D.P.C.-র দুর্গাপুর সব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোন এলাকায় পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে প্রচার কর্মসূচি। এদিন গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল ও সেন্ট পিটার স্কুলের ছাত্র- ছাত্রীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড থেকে একটি ট্রাফিক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয় ‌। উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের মাধ্যমে বাড়িতে বাড়িতে ট্রাফিক নিয়ম ও আইন নিয়ে সচেতনতা গড়ে তোলা।

এছাড়াও , এদিন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তার ওপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিকের আধিকারিকরা ছাত্র ছাত্রীদের ট্রাফিক নিয়ম নিয়ে সচেতন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, D.C.P. ট্রাফিক V.G.সতীস পশুমার্তী, A.C.P. ট্রাফিক রাজ কুমার মালাকার, ট্রাফিক ইন্সপেক্টর থ্রি সঞ্জীব তেওয়ারি, দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড ও.সি. আমিনুর রহমান খান, ও.সি দুর্গাপুর ট্রাফিক গার্ড সন্দীপ সোম, মুচিপাড়া ট্রাফিক গার্ড ও.সি. সতীনাথ শীল, কাঁকসা ট্রাফিক গার্ড ও.সি. অনুপ কুমার হাটি সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকেরা এবং ট্রাফিক পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *