নিজস্ব সংবাদদাতা, কাজল মিত্র: শ্রী শ্রী রাধাষ্টমীর পুণ্য তিথিতে দাসকেয়ারীতে নতুন জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। আজ সকালে অজয় নদীর ঘাট থেকে জল নিয়ে কলস যাত্রার মাধ্যমে এই শুভ কাজের সূচনা হয়এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের সেবাইত নিমাই প্রভুজী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। বিশেষ করে স্থানীয় মাতৃশক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলের উপস্থিতিতে পূর্ণ যাত্রা সহকারে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।

এ বিষয়ে আসানসোল বিজেপি যুব নেতা অভিজিৎ রায় বলেন, “আজ রাধাষ্টমীর দিন উপলক্ষে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার কথা ছিল, আজ সেটাই হল। জানানো হয়েছে, ১০০৮টি কলস মাথায় নিয়ে মহিলাদের যাত্রা করার কথা থাকলেও, বাস্তবে জনসমুদ্র তৈরি হয়। হাজার হাজার মহিলা কাতারে কাতারে এই কলস যাত্রায় অংশ নেন। অজয় নদী থেকে জল এনে দাসকেয়ারীর জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়। জনসমুদ্রে ভেসে গেছে আজকের দাসকেয়ারী।”
