সংবাদদাতা, দুর্গাপুর : – আগামী ৪ঠা নভেম্বর হবে দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিলের নির্বাচন । তিন বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় । চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে । নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন হবে খবর । মোট ২৬টি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ জন প্রার্থী । ইতিমধ্যে আদালত চত্বরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে নির্বাচন নিয়ে । প্রতিটি পদেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে ।
সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুন্ডু সোমবার দুর্গাপুর প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ৫৬ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন । আদালতের কাঠামোর উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও বিচার প্রক্রিয়ায় গতি আনা লক্ষ্য বলে জানান তিনি । দুর্গাপুর মহকুমা আদালতের আসন্ন বার কাউন্সিল নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই নয়, বরং আগামী তিন বছরের জন্য আইনজীবী সমাজের দিকনির্দেশ নির্ধারণের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে সভাপতি পদপ্রার্থী সঞ্জীববাবু জানান ।
শুরু হয়ে গেল দুর্গাপুর আদালতে বার কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি
