আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ: মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, রাজনৈতিক তীব্র প্রতিক্রিয়া

কাজল মিত্র : আসানসোল পুরসভার কুলটি বিধানসভার ৫৯ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর সীতারামপুর স্টেশন রোডের ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন কুমারডিহা মৌজার , ২৭২ দাগ একটি পুরনো পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে লঙ্ঘন করে ব্যবসায়ীদের একাংশ এ কাজ করছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে খবর পুকুর টি হটাৎ বাজার এলাকায় অগ্নিকাণ্ডর মতো ঘটনা ঘটলে আগুন নেভানোর জন্য এই জল ব্যবহারের কাজে লাগতো বলে স্থানীয় সূত্রে খবর !এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী এই পুকুর বুজিয়ে নির্মাণের কাজ করছে বলে অভিযোগ!যদিও পুকুর টি পূনুরুদ্ধরের দাবি জানিয়েছেন দাবি জানিয়েছেন নীয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি শচীন ভালোদিয়া” কুলটি বিএলআরও আধিকারিক জানিয়েছেন ঘটনার অভিযোগ পেয়েছি যদি সঠিক হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে!

বিজেপি নেতা টিঙ্কু বার্মা বলেন পুকুর পুনরুদ্ধার দাবি করেছেন।বিএলআরও আধিকারিক সুশান্ত চক্রবর্তী বলেন,অভিযোগ পেয়েছি “সত্য প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা পরিবেশ ও নিরাপত্তার ক্ষতির আশঙ্কা করছেন। বিরোধীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *