বালিগাড়ির ধাক্কায় স্বামীর মৃত্যু, মাথা ফাটল স্ত্রীর তুলকালাম জামুড়িয়ার চিচুড়িয়া ডাঙ্গালপাড়া

কাজল মিত্র :- দুর্ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের সাথে পুলিশের অমানবিক আচরন ও অবৈধ বালি কারবারিদের সহযোগিতার অভিযোগ তুলে ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীসমর্থকেরা।শনিবার বেলা ১২ টার পর চিচুড়িয়া মোড় সংলগ্ন ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীসমর্থকেরা।
প্রসঙ্গত গতকাল রাতে মৃতদেহ সৎকার করতে যাওয়ার সময় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় জামুড়িয়া বিধানসভার চিচুড়িয়া ডাঙ্গালপাড়ার পাগল গোপ নামে এক ব্যাক্তির।


খবর পেয়ে পুলিশ ওই মৃতদেহ নিয়ে যেতে এলে। ক্ষতি পুরনের দাবিতে ও অনিয়ন্ত্রিত বালি গাড়ি চলা বন্ধের দাবিতে দেহ নিয়ে যেতে বাধা দেয় তাদের বাড়ির লোকজনের পাশাপাশি স্থানীরা।পুলিশ জোর করে দেহ নিয়ে যেতে চাইলে ক্ষিপ্ত গ্রামবাসি ও পুলিশের মধ্যে খন্ড যুদ্ধ গেলে যায়।পুলিশের উপর লক্ষ করে গ্রামবাসীরা ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ।
এর ফলে বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয় এবং ভাঙচুর করা হয় পুলিশ গাড়ি।পালটা পুলিশের লাটিতেও আহত হয় মৃতের পরিবারের সদস্য সহ গ্রামের অনেক মানুষ বলেও পালটা অভিযোগ।ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রাতে ঘটে যাওয়া ঘটনার পরিপেক্ষে শবিবার বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপির রাজ্য নেতা কৃষ্ণন্দু মুখার্জী, অরিজিত রায়সহ বিজেপির এক বিশাল দল মৃত পাগল গোপের বাড়ি এসে তার পরিবারের সঙ্গে কথা বলে। এর পরেই তারা দাবি করে গতকাল রাতে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের পুলিশ বিনা কারণে ধরে এনেছে, তাদের ছাড়তে হবে অবৈধ বালি কারবারিদের নিয়ন্ত্রনে রাখতে হবে। এবং মৃত ব্যক্তির মেয়ের সামনেই বিয়ে তার জন্য সমস্ত খরচ আঘাত গাড়ির মালিকের কাছ থেকে আদায় করে পরিবারের হাতে তুলে দিতে হবে। প্রায় ঘন্টা খানেক পরে পুলিশ তাদের দাবি দাওয়া পুরনের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *