মোবাইল জীবন থেকে মাঠে ফেরাতে ম্যারাথন, বিশেষ উদ্যোগ দুর্গাপুর লায়ন্স ক্লাবের

,

সংবাদদাতা দুর্গাপুর :- ডায়াবেটিস রোগীর সংখ্যা ও পরিবেশকে দূষণ মুক্ত রাখার বার্তা দিতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হচ্ছে শিল্পাঞ্চলে। এই নিয়ে গতকাল অর্থাৎ ৮ ই ফেব্রুয়ারি লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের পরিচালনা ও জাংশন মল ও মোহনবাগান ফ্যান ক্লাব, ডিএসএমএস-এর সহযোগিতায় ৫ কিলোমিটার এই ম্যারাথন দৌড়ের প্রাক্কালে বৃহস্পতিবার বিকেলে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টড, জংশন মলের সিইও অরিজিৎ চট্টোপাধ্যায় , মোহনবাগান ফ্যান ক্লাবের সভাপতি সুপ্রিয় (শ্যামল) গঙ্গোপাধ্যায়, সুরেনচন্দ্র মডেল হাই স্কুলের কর্ণধার সুশান্ত পোদ্দার, দুর্গাপুর ম্যারাথন দৌড়ের আয়োজক কমিটির চেয়ারম্যান বিপ্লব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের তরফে বিপ্লব চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুরের দূষণমুক্ত পরিবেশ ও ডায়াবেটিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচারের লক্ষ্যে এই দৌড়ের আয়োজন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি সকালে জংশন মলের সামনে থেকে শুরু হতে চলেছে তৃতীয় বর্ষের এই ম্যারাথন দৌড়। পুরুষ ও মহিলা মিলে সর্বমোট এক হাজার প্রতিযোগীর এই দৌড়ে অংশ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। বেনাচিতির লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর, সিটি সেন্টারের জংশন মল ও সিটি সেন্টারের মাঙ্গলিক‌ থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করতে পারবেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ১৫ , ১০ ও ৫ হাজার টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে। এছাড়াও তাদের বিশেষ শংসাপত্র সহ মেডেল প্রদান করা হবে। তবে ৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড় সম্পূর্ণ করলেও বাকি প্রতিযোগীদেরও শংসাপত্র দেওয়া হবে বলে জানান বিপ্লববাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *