নামাজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান একব্যক্তি হত্যার কয়েক ঘণ্টা পরেই ভাইপো সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ

কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের হিরাপুর থানার বড়সড় সাফল্য ।কয়েক ঘণ্টার মধ্যেই বার্নপুরের করিম ডাঙ্গা এলাকায় মোহাম্মদ শরীফউদ্দিনের উপর হামলার ঘটনায় মর্মান্তিক সত্য ফাঁস করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর হিরাপুর থানার পুলিশ।
হিরাপুর থানায় এক সংবাদিক সম্মেলন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান এই হত্যাকাণ্ড কোনো বহিরাগত ষড়যন্ত্র নয়,পারিবারিক শত্রুতার ফল। এসিপি ঈপ্সিতা দত্ত জানিয়েছেন তাদের পরিবারে একটি দোকান নিয়ে মহম্মদ শরিফউদ্দিন ও তার বড় ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ।যা বিতর্ক একটি ভয়ঙ্কর রূপ নেয় নিয়।


ঘটনার দিন শরীফউদ্দিন নামাজ করে মসজিদ থেকে ফিরছিলেন। এদিকে তার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ সালাম ও সাদ্দাম তাকে ধাওয়া করে সুযোগের সদ্ব্যবহার করে গুলি করে হত্যা করে। ষড়যন্ত্রের সন্দেহ জিজ্ঞাসাবাদে পুলিশ এই ঘটনায় রবীন্দ্র সিংয়ের জড়িত থাকার জোরালো প্রমাণ পায়,যার পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তিন আসামিকে পুলিশ রিমান্ডের আবেদনে আদালতে হাজির করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *