কাজল মিত্র :আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত ওই আইএসএফ কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। ঘটনায় রাজনৈতিক চাপানো তোর। অভিযোগের তীর তৃণমূল আশ্রিতদের দিকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য আসানসোল হাসপাতালে নিয়ে নিয়ে যায় জামুরিয়া থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার জামুরিয়া থানার রাখাকুরিয়া এলাকায়।আইএসএফ নেতাকর্মীরা জানান এদিন তাদের একটি নির্বাচনী বৈঠক ছিল সেই বৈঠক থেকে ফিরছিল। সেই সময় তৃণমূল আশ্রিতরা এক আইএসএফ কর্মীকে রাস্তায় আটকে তাকে কুড়ুল দিয়ে তার মাথায় আঘাত করে।এই ঘটনা বা মারধরের সঙ্গে তৃণমূল কোনভাবেই জড়িত নয় বলেই সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য নেতা ভি সিব দাসন।সবেমাত্র নির্বাচনের নির্ঘণ্ট বেজেছে, এখনো নমিনেশন বাকি তার আগেই রক্তাক্ত জামুরিয়া। নির্বাচনের আগেই যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আগেও কি নির্বাচনের দিন সুস্থ ভাবে ভোট দিতে পারবেন ভোটাররা? এমনটাই প্রশ্ন উঠছে জামুরিয়া জুড়ে।
