প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হরে রাম সিং

কাজল মিত্র: জামুরিয়া বিধানসভার বৈরাগী বাগান এলাকায় বুধবার প্রচার অভিযানে এলাকায় পৌঁছে হরে রাম সিং স্থানীয় মানুষের কাছে গিয়ে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আবেদন জানান। তবে অভিযোগ, সেই সময় সাধারণ মানুষ তাঁর কাছে বিভিন্ন সমস্যার কথা জানাতে চাইলে তিনি থেমে কথা না বলে এগিয়ে যান।


স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের এলাকায় একাধিক সমস্যা রয়েছে, যা প্রার্থীর কাছে তুলে ধরার সুযোগ তারা পাননি। বিশেষ করে এলাকার মহিলারা জানান, তারা পানীয় জল, রাস্তা ও অন্যান্য নাগরিক পরিষেবার সমস্যার কথা জানাতে চেয়েছিলেন, কিন্তু প্রার্থী তাঁদের কথা না শুনেই চলে যান।
এর ফলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের একাংশের বক্তব্য, নির্বাচনের সময় প্রার্থী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ভোট চাইতে আসেন, কিন্তু পরে আর সাধারণ মানুষের খোঁজ নেন না।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *